খাট
থিম দেওয়া সিঙ্গল খাট, ভাইবোনের জন্য বাঙ্ক বেড, বা নিচে স্টোরেজ দেওয়া খাট।
সবচেয়ে মানায়: যেকোনো বাচ্চাদের ঘর
ঘুম, পড়া, খেলা আর বড় হয়ে ওঠা, সবই এক ঘরে। আমরা এমন বাচ্চাদের ঘর বানাই যা আজ মজার, রোজ কাজের, আর সন্তান বড় হলে সহজেই বদলে নেওয়া যায়। সল্টলেক, নিউটাউন, রাজারহাট থেকে দক্ষিণ কলকাতা, গোটা শহরেই আমরা কাজ করি।
বাচ্চার ঘরে একসঙ্গে অনেক কাজ চলে। এটাই শোবার ঘর, পড়ার ঘর, খেলার ঘর, আবার খেলনা, বই, জামাকাপড় আর স্কুলের জিনিস রাখার জায়গাও। তাও আবার বেশিরভাগ সময় ছোট একটা ঘরে। প্ল্যান না থাকলে ঘর তাড়াতাড়ি ভরে যায়, আর কখনও গোছানো দেখায় না।
তাই আমরা আপনার সন্তানের বয়স আর পছন্দ বুঝে ঘর সাজাই। এমন স্টোরেজ, যা ওরা নিজেরাই নাগাল পায় আর গুছিয়ে রাখতে পারে। পড়ার একটা ঠিকঠাক জায়গা। আর কয়েকটা মজার খুঁটিনাটি, যাতে ঘরটা একেবারে ওদের নিজের মনে হয়। মেটেরিয়াল বাছি মজবুত আর সহজে মোছা যায় এমন, আর প্ল্যান করি এমনভাবে যাতে বড় হলে নতুন করে সব না বানিয়েই ঘরটা বদলে নেওয়া যায়।
আগেপরে
খালি ঘর থেকে হাসিখুশি বাচ্চাদের ঘর। বাড়ির আকারের খাট, পাহাড়ের ম্যুরাল, মেঘের সিলিং, পড়ার টেবিল আর রিডিং টেন্ট (বই পড়ার তাঁবু)।ডিজাইনের নমুনা ছবি
যেটুকু দরকার, বেছে নিন। সবকিছু যেন ঘরের সঙ্গে আর আপনার সন্তানের সঙ্গে মানায়, সেটা আমরা দেখে নিই।
থিম দেওয়া সিঙ্গল খাট, ভাইবোনের জন্য বাঙ্ক বেড, বা নিচে স্টোরেজ দেওয়া খাট।
সবচেয়ে মানায়: যেকোনো বাচ্চাদের ঘরঠিক উচ্চতার ডেস্ক, তাক, পিন বোর্ড আর পড়ার জন্য ভালো আলো।
সবচেয়ে মানায়: স্কুলে যায় এমন বাচ্চাখেলনা আর বইয়ের জন্য নিচু খোলা তাক, আর এমন ওয়ার্ডরোব যার ভেতরটা বয়সের সঙ্গে বদলানো যায়।
সবচেয়ে মানায়: ঘর গুছিয়ে রাখাম্যুরাল, ওয়ালপেপার, মেঘ বা তারার সিলিং, আর নরম আলো।
সবচেয়ে মানায়: ঘরটাকে ওদের নিজের করে তোলারিডিং টেন্ট, জানলার ধারে বসার জায়গা, বা চুপচাপ সময় কাটানোর একটা নরম কোণ।
সবচেয়ে মানায়: ছোট বাচ্চাবাচ্চারা আসবাবের ওপর কম ধকল দেয় না। তাই এমন মেটেরিয়াল আর খুঁটিনাটি বাছি, যা টেকে আর ওদের নিরাপদ রাখে।
যেটুকু দরকার, বেছে নিন। পুরোটা আমরা একটাই ডিজাইনে ধরি।
বাচ্চাদের ঘর সাদামাটাও হতে পারে, আবার নানা খুঁটিনাটিতে ভরাও। দাম ঠিক হয় এই কয়েকটা জিনিসে, আর প্রতিটাই আপনার পছন্দে।
ঘরের মাপ, কয়েকটা ছবি, আর আপনার সন্তানের বয়স ও পছন্দ জানিয়ে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন।
ঘর মাপি, আর জেনে নিই আপনার সন্তান কীভাবে ঘুমোয়, পড়ে আর খেলে।
লেআউট, রং আর থিমের আইডিয়া, সঙ্গে প্রতিটা জিনিসের আলাদা দাম।
আগে ইলেকট্রিক আর সিলিং, তারপর আসবাব আর ফিনিশ। কাজ কতদূর এগোল, নিয়মিত জানাই।
আমাদের টিম সব বসায়, লম্বা ইউনিট দেওয়ালে আটকায়, তারপর পরিষ্কার করে দেয়।
আমাদের স্টুডিও কেষ্টপুরে, সল্টলেক আর নিউটাউনের একদম কাছে। এই এলাকাগুলোয়, আর গোটা কলকাতাতেই আমরা নিয়মিত কাজ করি।
উত্তরটা পেলেন না? হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন। উত্তর দেবেন আমাদেরই কেউ, কোনো বট নয়।