অ Andarmahalইন্টেরিয়র ডিজাইনার্স
মেঝে থেকে সিলিং পর্যন্ত ওয়ালনাট আর অফ-হোয়াইট স্লাইডিং ওয়ার্ডরোব, আলো দেওয়া খোলা অংশ, ড্রয়ার আর লফটে সাজানো শোবার ঘর
  1. হোম
  2. পরিষেবা
  3. ওয়ার্ডরোব
ওয়ার্ডরোব

কলকাতায় ওয়ার্ডরোব ডিজাইন

দেওয়ালের পুরো উচ্চতা আর চওড়া জুড়ে ওয়ার্ডরোব, ভেতরটা সাজানো আপনার জিনিসপত্র বুঝে। সল্টলেক, নিউটাউন, রাজারহাট থেকে দক্ষিণ কলকাতা, গোটা শহরেই আমরা কাজ করি।

মেঝে থেকে সিলিংদেওয়ালের প্রতিটা ইঞ্চি কাজে লাগাতে বাড়িতে এসে মাপ নিই।
প্রতিটা জিনিসের আলাদা দামবোর্ড, শাটার আর ফিটিংসের দাম আলাদা করে লেখা।
শুরু থেকে শেষ, একটাই টিমডিজাইন, তৈরি আর বসানো, সব আমরাই করি।
কেন জরুরি

ক্যাটালগ দেখে নয়, আপনার সংসার বুঝে স্টোরেজ।

লম্বা করে ঝোলানোর শাড়ি, ইস্ত্রি করা জামা, বছরে একবার বেরোনো শীতের লেপ-কম্বল, গয়না আর দরকারি কাগজের লকার। রেডিমেড আলমারিতে সব একই তাকে ঠাসাঠাসি হয়ে থাকে। মাপমতো ওয়ার্ডরোবে প্রতিটা জিনিসের নিজের জায়গা থাকে।

তাই আমরা আগে জেনে নিই আপনি কী কী রাখেন, আর ওয়ার্ডরোবটা কে কে ব্যবহার করবেন। সেই বুঝে ভেতরটা সাজাই: লম্বা আর ছোট হ্যাঙ্গিং, ড্রয়ার, তাক, লকার আর লফট। তারপর ঘর আর বাজেট মিলিয়ে বোর্ড আর শাটার বাছি, আর বানাই একেবারে দেওয়ালের মাপে।

আগে: পুরনো স্টিলের আলমারির জায়গায় মেঝে থেকে সিলিং পর্যন্ত স্লাইডিং ওয়ার্ডরোব। সঙ্গে আলো দেওয়া খোলা অংশ, ড্রয়ার আর ওপরে লফট। পরে: পুরনো স্টিলের আলমারির জায়গায় মেঝে থেকে সিলিং পর্যন্ত স্লাইডিং ওয়ার্ডরোব। সঙ্গে আলো দেওয়া খোলা অংশ, ড্রয়ার আর ওপরে লফট। আগেপরে

পুরনো স্টিলের আলমারির জায়গায় মেঝে থেকে সিলিং পর্যন্ত স্লাইডিং ওয়ার্ডরোব। সঙ্গে আলো দেওয়া খোলা অংশ, ড্রয়ার আর ওপরে লফট।ডিজাইনের নমুনা ছবি

ধরন

ঘরের মাপ বুঝে ওয়ার্ডরোবের ধরন বাছুন।

কোন ধরন হবে, তা অনেকটাই নির্ভর করে ওয়ার্ডরোবের সামনে কতটা জায়গা আছে তার ওপর। চেনা ধরনগুলো একনজরে দেখে নিন।

স্লাইডিং

দরজা ট্র্যাকে পাশে সরে যায়, ঘরের দিকে খোলে না। ছিমছাম, আধুনিক, চওড়া দেওয়ালে খুব ভালো মানায়।

সবচেয়ে মানায়: ছোট শোবার ঘর

হিঞ্জড

সাধারণ দরজা, পুরোটা খুলে যায়, তাই একবারে সব দেখা যায়। দেখভাল সহজ, প্ল্যান করাও সুবিধার।

সবচেয়ে মানায়: বেশিরভাগ শোবার ঘর

ওয়াক-ইন

ড্রেসিং এরিয়া বা আলাদা একটা ঘরের দুই বা তিন দেওয়াল জুড়ে খোলা বা বন্ধ স্টোরেজ।

সবচেয়ে মানায়: বড় বাড়ি আর মাস্টার বেডরুম

লফট-সহ ওয়ার্ডরোব

ওয়ার্ডরোবের মাথায় সিলিং পর্যন্ত বাড়তি জায়গা, সুটকেস আর মরসুমি জিনিস রাখার জন্য।

সবচেয়ে মানায়: যে বাড়িতে জিনিস বেশি
মেটেরিয়াল ও ফিনিশ

ভেতরে মজবুত, বাইরে সুন্দর।

বাজেট আর টেকসইয়ের মধ্যে ঠিক মাপটা খুঁজে দিই আমরা। স্যাঁতসেঁতে বা বৃষ্টির ছাট লাগা দেওয়ালে দিই সেই মতো মেটেরিয়াল।

ওয়ার্ডরোবের বোর্ড

বিডব্লিউআর / এমআর প্লাইউড
মজবুত, ভরসার জিনিস। বেশিরভাগ শোবার ঘরের ওয়ার্ডরোবে এটাই চলে।
বিডব্লিউপি প্লাইউড
ফুটন্ত জলেও খারাপ হয় না। বাইরের দেওয়াল আর স্যাঁতসেঁতে কোণের জন্য।
এইচডিএইচএমআর বোর্ড
ঘন, আর্দ্রতা সয় এমন বোর্ড, ওপরটা মসৃণ। দামের তুলনায় ভালো।

শাটার

ল্যামিনেট
টেকসই, সহজে পরিষ্কার হয়। ম্যাট, গ্লস (চকচকে), কাঠ বা পাথরের লুকে পাওয়া যায়।
অ্যাক্রিলিক বা পিইউ
আয়নার মতো চকচকে, বা যে রং চান সেই রঙে জোড়ের দাগ ছাড়া ফিনিশ।
আয়না, কাচ বা ফ্লুটেড
পুরো মাপের আয়না, রঙিন কাচের দরজা, বা ফ্লুটেড (খাঁজকাটা) প্যানেলে একটু টেক্সচার।

ভেতরের ব্যবস্থা

হ্যাঙ্গিং
শাড়ি আর লম্বা পোশাকের জন্য লম্বা হ্যাঙ্গিং, জামার জন্য ছোট ডাবল হ্যাঙ্গিং (দু'থাক)।
ড্রয়ার আর তাক
সফট-ক্লোজ ড্রয়ার, ওঠানো-নামানো যায় এমন তাক, আর টেনে বের করা প্যান্ট বা টাইয়ের র‍্যাক।
লকার আর লফট
গয়না আর দরকারি কাগজের জন্য লকার, সুটকেসের জন্য লফট।
কী কী থাকে

ওয়ার্ডরোবের যা যা লাগে, সব এক প্ল্যানে।

যেটুকু দরকার, বেছে নিন। ভেতর আর বাইরে, দুটোই আমরা একটা ডিজাইনে ধরি।

  • দেওয়ালের মাপে মেঝে থেকে সিলিং পর্যন্ত ওয়ার্ডরোব
  • ওয়ার্ডরোবের মাথায় লফট
  • লম্বা আর ছোট হ্যাঙ্গিং
  • সফট-ক্লোজ ড্রয়ার আর ওঠানো-নামানো যায় এমন তাক
  • টেনে বের করা প্যান্ট, টাই আর অ্যাকসেসরিজের র‍্যাক
  • গয়না আর কাগজের লকার ড্রয়ার
  • শাটারে বা ভেতরে পুরো মাপের আয়না
  • সফট-ক্লোজ কবজা বা মসৃণ স্লাইডিং ট্র্যাক
  • হ্যান্ডেল, প্রোফাইল হ্যান্ডেল বা হ্যান্ডেল ছাড়া শাটার
  • দরজা খুললেই জ্বলে ওঠে, এমন আলো
  • ওয়ার্ডরোবের সঙ্গে জোড়া ড্রেসার বা পড়ার টেবিল
  • মানানসই বেড ব্যাক প্যানেল আর সাইড টেবিল
খরচ

ওয়ার্ডরোবের খরচ কীসের ওপর নির্ভর করে?

একই মাপের দুটো ওয়ার্ডরোবের খরচ অনেকটা আলাদা হতে পারে। দাম ঠিক হয় এই কয়েকটা জিনিসে, আর প্রতিটাই আপনার পছন্দে।

  1. মাপওয়ার্ডরোবের সামনের দিকটা বর্গফুটে মাপা হয়, সঙ্গে লফট।
  2. বোর্ডবিডব্লিউপি প্লাইউডের দাম বিডব্লিউআর প্লাইউড বা এইচডিএইচএমআর-এর চেয়ে বেশি, তবে স্যাঁতসেঁতে দেওয়ালে টেকেও বেশি দিন।
  3. শাটারের ফিনিশসবচেয়ে কম খরচ ল্যামিনেটে, তারপর অ্যাক্রিলিক, সবচেয়ে বেশি পিইউ পেন্টে।
  4. স্লাইডিং না হিঞ্জডস্লাইডিং ওয়ার্ডরোবে ট্র্যাক লাগে, শাটারও ভারী হয়।
  5. ভেতরের ফিটিংসড্রয়ার, পুল-আউট, লকার আর আলো যত বাড়ে, খরচও তত বাড়ে।
  6. বাড়তি কাজআয়না, কাচ, প্রোফাইল হ্যান্ডেল, আর জোড়া ড্রেসার বা পড়ার টেবিল।
কাজের ধাপ

খালি দেওয়াল থেকে সব জিনিস নিজের জায়গায়।

  1. 1

    যোগাযোগ করুন

    দেওয়ালের মাপ, কয়েকটা ছবি আর কী কী রাখতে চান, তা নিয়ে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন।

  2. 2

    বাড়িতে এসে মাপ

    দেওয়াল মাপি, স্যাঁতসেঁতে ভাব আর সুইচবোর্ড দেখি, আর জেনে নিই ভেতরে কী কী রাখবেন।

  3. 3

    ডিজাইন আর কোটেশন

    সামনের আর ভেতরের ডিজাইন, ফিনিশের কয়েকটা বিকল্প, সঙ্গে প্রতিটা জিনিসের আলাদা দাম।

  4. 4

    আমরা বানাই

    চূড়ান্ত মাপে ওয়ার্ডরোব তৈরি হয়। কাজ কতদূর এগোল, আমরা নিয়মিত জানাই।

  5. 5

    বসানো আর বুঝিয়ে দেওয়া

    আমাদের টিম ওয়ার্ডরোব বসায়, প্রতিটা শাটার সোজা করে, পরিষ্কার করে, তারপর সব বুঝিয়ে দেয়।

কোথায় কাজ করি

কলকাতা জুড়ে ওয়ার্ডরোব।

আমাদের স্টুডিও কেষ্টপুরে, সল্টলেক আর নিউটাউনের একদম কাছে। এই এলাকাগুলোয়, আর গোটা কলকাতাতেই আমরা নিয়মিত কাজ করি।

কেষ্টপুরসল্টলেকনিউটাউনরাজারহাটলেকটাউনবাগুইআটিতেঘরিয়াকৈখালীদমদমভিআইপি রোডবাঙুরউল্টোডাঙা
প্রশ্নোত্তর

ওয়ার্ডরোব: প্রশ্নোত্তর।

উত্তরটা পেলেন না? হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন। উত্তর দেবেন আমাদেরই কেউ, কোনো বট নয়।

কলকাতায় ওয়ার্ডরোব করাতে কত খরচ পড়ে?
খরচ নির্ভর করে মাপ, বোর্ড, শাটারের ফিনিশ আর ভেতরের ফিটিংসের ওপর। বাড়িতে এসে দেখার পর আমরা প্রতিটা জিনিসের আলাদা দাম লিখে কোটেশন দিই, আর কোন ফিনিশে দাম কতটা বদলায়, সেটাও দেখিয়ে দিই।
স্লাইডিং ভালো, না হিঞ্জড?
স্লাইডিং ওয়ার্ডরোবে সামনের জায়গা বাঁচে, তাই ছোট শোবার ঘরে ভালো। হিঞ্জড ওয়ার্ডরোব পুরোটা খোলে, খরচও একটু কম, প্ল্যান করাও সহজ। আপনার ঘর দেখে কোনটা মানাবে, আমরাই বলে দেব।
বর্ষায় ওয়ার্ডরোব স্যাঁতসেঁতে হয়ে যায়, কী করবেন?
আগে দেখে নিই দেওয়ালে জল চুঁইয়ে আসছে কিনা। বাইরের দেওয়ালে বিডব্লিউপি প্লাইউড বা আর্দ্রতা আটকানোর একটা স্তর দিই, আর হাওয়া চলার জন্য পেছনে সামান্য ফাঁক রাখি। লিক থাকলে ওয়ার্ডরোব বসানোর আগেই সারিয়ে নিতে বলি।
জানলা বা বিমের চারপাশে কি ওয়ার্ডরোব বানানো যায়?
হ্যাঁ। প্রতিটা ওয়ার্ডরোবই মাপ নিয়ে বানানো, তাই জানলা, বিম, সুইচবোর্ড বা পিলার থাকলেও তার চারপাশ ঘিরে বানিয়ে দিই।
ওয়ার্ডরোব বানিয়ে বসাতে কতদিন লাগে?
সেটা নির্ভর করে মাপ আর ফিনিশের ওপর। কাজ শুরুর আগেই আপনার সঙ্গে বসে সময়টা ঠিক করে নিই, আর প্রতিটা ধাপে খবর দিই।
ওয়ার্ডরোবের সঙ্গে কি ড্রেসার বা পড়ার টেবিল জোড়া যায়?
হ্যাঁ। ওয়ার্ডরোবের সঙ্গে আয়না দেওয়া ড্রেসার বা পড়ার টেবিল জুড়ে দিলে জায়গা বাঁচে, ঘরও গোছানো দেখায়।